০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে বড় আঘাত

লিগ টেবিলের দুই নম্বর দলের বিপক্ষে মাঝমাঠের তারকাকে হারানো হান্সি ফ্লিকের জন্য অনেক বড় দুর্ভাবনার।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে বড় আঘাত

রদ্রি। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 07:27 PM

Updated : 04 Nov 2026, 07:27 PM

অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে জয়ের ম্যাচেই বেশ বড় একটা ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন রদ্রি। ফলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচে মাঝমাঠের তারকাকে পাবে না দলটি।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভিলার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর আর নামেননি রদ্রি। তিনি পেশির সমস্যা অনুভব করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরদিন দেওয়া বিবৃতিতে পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা জানিয়েছে বার্সেলোনা। তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ম্যানচেস্টার সিটির হয়ে শিরোপাসমৃদ্ধ অধ্যায় শেষে, গত অগাস্টে বার্সেলোনায় যোগ দেন ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী রদ্রি। স্পেনের বিশ্বকাপ জয়ী এবং গত বিশ্বকাপের সেরা এই খেলোয়াড় চলতি মৌসুমে লা লিগায় কাতালান ক্লাবটির ১১ ম্যাচের ১০টিই খেলেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন চার ম্যাচের সবগুলো।

লা লিগায় আগামী রোববার মাঠে গড়াবে টেবিলের শীর্ষ দুই ক্লাবের লড়াই। ম্যাচটি হবে আতলেতিকো মাঠে।

লিগে ১১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো।