০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অনেক কথার ভিড়ে রোনালদো বললেন, ‘কোচ কথা রাখেনি’

বিশ্বকাপ শেষে তিনি জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েও কেন তা চূড়ান্ত করতে পারেননি, সেটাও জানালেন পর্তুগাল অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 02:01 AM

Updated : 07 Oct 2026, 02:00 AM

যেন অনেক দিনের অপেক্ষা শেষে মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সফরের মাঝপথে, ম্যাচের আগের দিন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গিয়ে যে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেন, সেটার ব্যাখ্যা দিতে এসে যেন নতুন আরেক বিতর্কই সৃষ্টি করলেন পর্তুগিজ মহাতারকা। বললেন, তাকে দেওয়া কথা রাখেননি কোচ জর্জে জেসুস।

গত বিশ্বকাপে দলের ব্যর্থ অভিযান শেষেই নাকি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন রোনালদো, কিন্তু প্রথমে পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও পরে কোচ জেসুসের অনুরোধে খেলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর, এবারের নেশন্স লিগের প্রথম ধাপের চারটি ম্যাচ নিয়ে আগেভাগেই কোচের সঙ্গে তার পরিকল্পনা হয়।

“২০২৬ বিশ্বকাপের পর, পর্তুগালের মানুষদের জন্য আমি একটি চিঠি লিখি, যেটা এখনও আমার কাছে আছে, জাতীয় দলকে বিদায় বলার সময় আমি সেই কথাগুলো বলতে চাই।

“বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্রে থেকে ফেরার পরপরই, ফেডারেশনের প্রেসিডেন্ট আমাকে ডাকেন এবং অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন, কারণ হিসেবে জানান, আমাকে এফপিএফের প্রয়োজন।“

রোনালদো আরও বলেন, বর্তমানে যিনি কোচ হিসেবে আছেন তাকে নিয়োগের ব্যাপারে তখন তার পরামর্শও চাওয়া হয়।

“আমি ফেডারেশনের প্রেসিডেন্টকে জানাই, আমার মতে এটাই সঠিক সিদ্ধান্ত হবে। এরপর যেদিন বর্তমানকে কোচকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ঘোষণা হয়, আমি সত্যিই খুব খুশি হয়েছিলাম। এটাই সঠিক সিদ্ধান্ত ছিল, (এখন পর্যন্ত ম্যাচের) ফলাফল এর প্রমাণ।”

(বিস্তারিত আসছে)