শেষ মুহূর্তে ভালভের্দের দর্শনীয় গোলে রেয়াল মাদ্রিদের জয়
টানা চার জয়ে সরাসরি শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল জুজে মরিনিয়োর দল।
গ্রিসে গিয়ে আবারও হোঁচট খেতে বসেছিল রেয়াল মাদ্রিদ। এইকে এথেন্সের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়ে তারা। তবে দুবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এবং যোগ করা সময়ে ফেদে ভালভের্দের অসাধারণ গোলে উচ্ছ্বাসে মাতে জুজে মরিনিয়োর দল।
প্রতিপক্ষের আঙিনায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে রেয়াল।
(বিস্তারিত আসছে)
