১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছবির পাতায় স্পেনের রূপকথা

মেয়েদের বিশ্বকাপে নকআউট পর্বে আগে কোনো জয়ের অভিজ্ঞতাই ছিল না যে দলের, তারাই এবার উপহার দিল অবিশ্বাস্য সব পারফরম্যান্স। শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল, একে একে তিন গ্রুপ চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ আরও শক্তিশালী, গতবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে এই স্পেন দলের সবাই যেন অন্য ধাতুতে গড়া। প্রথমবারের মতো ফাইনালে খেলার স্নায়ুচাপকে বশ করে, ওলগা কারমনার একমাত্র গোলে উঠে বসল তারা সুউচ্চ অবস্থানে। পরল বিশ্ব সেরার মুকুট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 08:28 PM

Updated : 20 Aug 2023, 08:38 PM

Image

রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই ডাগআউট থেকে মাঠে ছুটে সতীর্থদের সঙ্গে জয়ের উল্লাসে যোগ দিলেন স্পেন দলের বাকিরা

Image

ম্যাচ হারের পর হতাশা নিয়ে দাঁড়িয়ে ইংল্যান্ডের ফুটবলাররা।

Image

স্পেনের জয়ের নায়ক অধিনায়ক ওলগা কারমনা। ম্যাচের একমাত্র গোলটি করে উদযাপন করছেন তিনি।

Image

বিশ্বকাপ ট্রফিতে চুমু দিচ্ছেন ওলগা কারমনা।