১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালে গোলরক্ষক রায়া

ধারের মেয়াদ শেষে এই স্প্যানিয়ার্ডের সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করার সুযোগ রয়েছে মিকেল আর্তেতার দলের।

ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালে গোলরক্ষক রায়া

দাভিদ রায়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 08:32 PM

Updated : 15 Aug 2023, 08:58 PM

স্কোয়াডের শক্তি বাড়াল আর্সেনাল। ব্রেন্টফোর্ড থেকে ধারে স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়াকে দলে টানল লন্ডনের ক্লাবটি। 

২৭ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়ানোর খবরটি মঙ্গলবার জানিয়েছে আর্সেনাল। ধারের মেয়াদ ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত। তবে সুযোগ থাকবে স্থায়ীভাবে চুক্তিরও। 

আর্সেনালের প্রথম পছন্দের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন অ্যারন রামসডেল। তার সঙ্গে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন রায়া। 

গত মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচেই (৩৮) খেলেন রায়া। জাল অক্ষত রাখেন ১১ বার। 

গতবার লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল চলতি মৌসুম শুরু করেছে জয় দিয়ে। কমিউনিটি শিল্ড জেতার পর গত শনিবার ইংল্যান্ডের শীর্ষ লিগে নটিংহ্যাম ফরেস্টকে ২-১ গোলে হারায় মিকেল আর্তেতার দল। 

আর্সেনালের পরবর্তী ম্যাচ আগামী ২২ অগাস্ট, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।