২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবলে ইরাককে হারিয়ে শুরু বাংলাদেশের যুবাদের

প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়ায় আলি পোর আরোজির দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 10:04 PM

Updated : 22 Aug 2022, 10:04 PM

প্রথম সেটে ইরাকের বিপক্ষে নিজেদের সেভাবে মেলে ধরতে পারল না যুবারা, হেরে পিছিয়ে পড়ল। কিন্তু পরের তিন সেটে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ।

বাহরাইনের রিফ্ফাতে সোমবার এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রিলিমিনারি রাউন্ডে ৩-১ সেটে জিতেছে বাংলাদেশ।

শুরুর সেটে ২৫-১৯ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে জমজমাট লড়াইয়ের পর ২৬-২৪ ব্যবধানে জিতে সমতায় ফেরে দল।

তৃতীয় সেটে ইরাককে পাত্তাই দেয়নি বাংলাদেশ, ২৬-১৯ ব্যবধানে জিতে এগিয়ে যায় ম্যাচে। চতুর্থ সেটে ইরাক ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করলেও পারেনি। ২৫-২২ পয়েন্টে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।