২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএল কর্তৃপক্ষকে গুয়ার্দিওলার খোঁচা

উয়েফা সুপার কাপ জয়ের পর তিন দিনের মধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে হচ্ছে ম্যানচেস্টার সিটিকে।

ইপিএল কর্তৃপক্ষকে গুয়ার্দিওলার খোঁচা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 05:05 PM

Updated : 17 Aug 2023, 05:38 PM

উয়েফা সুপার কাপ জয়ের পর বিশ্রামের তেমন সুযোগ পাচ্ছে না ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। তিন দিনের মধ্যেই প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামতে হবে তাদের। এমন সূচি নিয়ে তাই ভীষণ ক্ষুব্ধ দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।   

গ্রিসের এথেন্সে বুধবার রাতে সেভিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার সুপার কাপ জেতে ইংলিশ চ্যাম্পিয়ন সিটি। 

এখন দ্রুতই প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে তাদের। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী শনিবার স্থানীয় সময় রাত আটটায়। 

প্রিমিয়ার লিগের সূচি নিয়ে অতীতেও সমালোচনা করতে দেখা গেছে গুয়ার্দিওলাকে। সুপার কাপ জয়ের পর সেটিরই পুনরাবৃত্তি করলেন তিনি মজার ছলে।   

"আজ এক ফোঁটা অ্যালকোহল নয়, যতটা সম্ভব রিকভার করো। কারণ, আবার, গ্রিস থেকে, রোববার বা সোমবার নয়, আমাদের শনিবার খেলতে দেওয়ার জন্য প্রিমিয়ার লিগকে অনেক ধন্যবাদ।” 

গত শুক্রবার বার্নলিকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে সিটি।