২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন রিবাকিনাকে হারিয়ে সেমিতে সাবালেঙ্কার সামনে জাবের

ফাইনালে ওঠার লড়াইয়ে আরিনা সাবালেঙ্কার বিপক্ষে খেলবেন ওন্স জাবের।

চ্যাম্পিয়ন রিবাকিনাকে হারিয়ে সেমিতে সাবালেঙ্কার সামনে জাবের

উইম্বলডনে টানা দ্বিতীয় ফাইনাল থেকে এক জয় দূরে ওন্স জাবের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 09:10 PM

Updated : 12 Jul 2023, 09:21 PM

প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ওন্স জাবের। গতবারের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে হারিয়ে উইম্বলডনের সেমি-ফাইনালে উঠলেন তিউনিসিয়ার এই তারকা।

নারী এককের কোয়ার্টার-ফাইনালে বুধবার ষষ্ঠ বাছাই জাবের জেতেন ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-১ গেমে।

এই জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো জাবেরের। গত আসরের ফাইনালে রিবাকিনার কাছে হেরেই স্বপ্ন ভেঙেছিল তার।

Image

টাইব্রেকে প্রথম সেট জয়ের পর ছন্দ হারান এলেনা রিবাকিনা।

টানা দ্বিতীয় ফাইনালে ওঠার লড়াইয়ে আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হবেন জাবের। শেষ আটের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে সরাসরি সেটে হারিয়ে শেষ চারে ওঠেন বেলারুশের তারকা। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ম্যাচটি জেতেন ৬-২, ৬-৪ গেমে।

গত ইউএস ওপেন থেকে শুরু করে এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন তিনি।

Image

আসরে প্রথম পাঁচ ম্যাচে কেবল একটি সেট হেরেছেন আরিনা সাবালেঙ্কা।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতা ২৫ বছর বয়সী তারকা শনিবারের ফাইনালে উঠতে পারলে ইগা শিয়াওতেককে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবেন।