২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে হংকংকে উড়িয়ে দিল যুবারা

শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে জুনিয়র এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2023, 05:13 PM

Updated : 06 Jan 2023, 05:12 PM

প্রথম মিনিটেই মিলল গোলের দেখা। এরপর আত্মবিশ্বাসী বাংলাদেশকে আর কোনোভাবে আটকাতে পারেনি হংকং। আলি, হাসান ও আমিরুলদের নৈপুণ্যে দারুণ জয় দিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকি শুরু করেছে বাংলাদেশ।

ওমানের মাসকটে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। জোড়া গোল করেন মোহাম্মদ আলি। একটি করে গোল মোহাম্মদ হাসান ও আমিরুল ইসলামের।

প্রথম মিনিটেই ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে নেন আলি। শুরুর কোয়ার্টারে হাসানের ফিল্ড গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ম্যাচেও চালকের আসনে বসে যায় দল।

দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান আমিরুল। শেষ দিকে আলির দ্বিতীয় গোলে হংকংয়ের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে যায়।

পুল ‘বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।