২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘গোলরক্ষক’ জিরুদের জার্সি বিক্রি করছে এসি মিলান

স্ট্রাইকার থেকে গোলরক্ষক বনে গিয়ে দারুণ সেভ করার পর ফরাসি তারকার প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।

‘গোলরক্ষক’ জিরুদের জার্সি বিক্রি করছে এসি মিলান

জেনোয়ার বিপক্ষে মূল গোলরক্ষক লাল কার্ড দেখায় শেষ সময়ে পোস্ট সামলান ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 05:25 PM

Updated : 09 Oct 2023, 05:31 PM

জেনোয়ার বিপক্ষে দলের প্রয়োজনের মুহূর্তে স্ট্রাইকার থেকে গোলরক্ষক হয়ে দারুণ এক সেভ করার পর থেকে আলোচনায় আছেন অলিভিয়ে জিরুদ। তার এই বীরোচিত পারফরম্যান্সকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে এসি মিলান। ফরাসি তারকার নাম লেখা গোলরক্ষকের জার্সি বিক্রি করছে ইতালিয়ান ক্লাবটি।

সেরি আয় গত শনিবারের ওই ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে লাল কার্ড দেখেন মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁ। তখন ১-০ গোলে এগিয়ে থাকা দলটি ব্যবধান ধরে রাখতে জিরুদের হাতে তুলে দেয় গ্লাভস। শেষ সময়ে খুব গুরুত্বপূর্ণ এক সেভ করে দলের জয় নিশ্চিত করেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

মিলান তাদের ওয়েবসাইটে মূল দলের গোলরক্ষকদের তালিকায় জিরুদকেও যুক্ত করেছে। তার নাম লেখা গোলরক্ষকের জার্সি বিক্রির কথাও বিবৃতিতে জানিয়েছে তারা।

সোমবার মিলানের অফিসিয়াল স্টোরে হোম গোলকিপারের জার্সি সব বিক্রি হয়ে গেছে।