২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ছাড়ার পর বেসিকতাসে অক্সলেইড-চেম্বারলেইন

তুর্কির ক্লাবটির সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইংলিশ মিডফিল্ডার।

লিভারপুল ছাড়ার পর বেসিকতাসে অক্সলেইড-চেম্বারলেইন

অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 04:35 PM

Updated : 15 Aug 2023, 08:23 PM

নতুন ক্লাব পেয়েছেন অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন। ইংলিশ মিডফিল্ডারকে দলে টেনেছে তুর্কি ক্লাব বেসিকতাস। 

অক্সলেইড-চেম্বারলেইনের যোগ দেওয়ার খবরটি গত সোমবার জানায় বেসিকতাস। তিন বছরের চুক্তি করেছেন ২৯ বছর বয়সী খেলোয়াড়। 

২০১৭ সালে আর্সেনাল থেকে লিভারপুলে যোগ দেন অক্সলেইড-চেম্বারলেইন। অ্যানফিল্ড অধ্যায়ে দুই দফায় হাঁটুর চোটে পড়ে মিস করেন অনেকগুলো ম্যাচ। সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেন কেবল ১৩টি ম্যাচ।

লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কিছু শিরোপা জিতেছেন অক্সলেইড-চেম্বারলেইন। ক্লাবটির জার্সিতে ১৪৬ ম্যাচে তার নামের পাশে গোল ১৮টি। গত জুনে চুক্তির মেয়াদ শেষে ইংল্যান্ডের হয়ে ৩৫টি ম্যাচ খেলা ফুটবলারকে ছেড়ে দেয় লিভারপুল।

সবশেষ মৌসুমে টার্কিশ সুপার লিগে তৃতীয় হয় বেসিকতাস। চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দলটি।