জাতীয় দলকে লুকাকুর বিদায়
১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা।
জাতীয় দলের পাঠ চুকিয়ে ফেললেন রোমেলু লুকাকু। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার অবসরের ঘোষণা দেন বেলজিয়ামের হয়ে ১৩৫ ম্যাচ খেলে ৯৪ গোল করা লুকাকু।
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন ৩৩ বছর বয়সি লুকাকু। বেলজিয়ামকে ২০১৮ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পথে অবদান রাখেন তিনি। দেশটির ফুটবলের সোনালী সময় ছিল তখন।
বিস্তারিত আসছে…
