০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রথমবার ফ্রান্স জাতীয় দলে কুম্বেদি

চোটে নেশন্স লিগের পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন কালুলু।

প্রথমবার ফ্রান্স জাতীয় দলে কুম্বেদি

ভলফসবুর্কের জার্সিতে কুম্বেদি (বাঁয়ে)। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:42 PM

Updated : 09 Nov 2026, 10:42 PM

উয়েফা নেশন্স লিগের দলে একটি পরিবর্তন এনেছে ফ্রান্স। পিয়েরে কালুলুর চোটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুম্বেদি।

জার্মানির দ্বিতীয় স্তরের দল ভলফসবুর্কের হয়ে খেলা রাইট-ব্যাক কুম্বেদিকে দলে যোগ করার কথা সোমবার জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সি কুম্বেদি। এবার তার সামনে জাতীয় দলের হয়ে খেলার হাতছানি।

এফএফএফ জানিয়েছে, বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইউভেন্তুসের ডিফেন্ডার কালুলু। চোটের কারণে আগে থেকেই দলে নেই উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দের মতো খেলোয়াড়রা।

আগামী বৃহস্পতিবার ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। রোববার তুরস্কের বিপক্ষে খেলবে তারা।

ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে তারা।