ফ্রান্স জাতীয় দলে প্রথমবার মায়ুলু
পিএসজির জার্সিতে গত দুই সপ্তাহে দারুণ পারফরম্যান্সের সুবাদে জিনেদিন জিদানের দলে সুযোগ পেলেন তরুণ মিডফিল্ডার।
অহেলিয়া চুয়ামেনির চোটে সেনি মায়ুলুর সামনে জাতীয় দলের দুয়ার খুলে গেছে। উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচের জন্য পিএসজির তরুণ তারকাকে দলে নিয়েছে ফ্রান্স।
আগামী কয়েকদিনের মধ্যে ইতালি ও তুরস্কের মুখোমুখি হবে ফরাসি। তাদের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার, ইতালিয়ানদের বিপক্ষে।
ম্যাচটির এক দিন আগে ডান অ্যাবডাক্টরে চোট পেয়ে ছিটকে যান অভিজ্ঞ মিডফিল্ডার চুয়ামেনি। তার জায়গায় সুযোগ পেলেন ২০ বছর বয়সি মায়ুলু।
পিএসজির জার্সিতে গত দুই সপ্তাহে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন মায়ুলু। ফরাসি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গত চার ম্যাচে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি।
এবার শুরুতে এই অ্যাটাকিং মিডফিল্ডার ডাক পান ফ্রান্স অণূর্ধ্ব-২১ দলে। সেখান থেকে তাকে ডেকে নেওয়া হলো সর্বোচ্চ পর্যায়ে।
ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে জিদানের দল।
