Published : 17 Oct 2023, 10:55 PM
বড় শাস্তি পেয়েছেন ইউভেন্তুসের নিকোলো ফাগিওলি। বেটিংয়ের নিয়ম ভাঙায় এই মিডফিল্ডারকে সাত মাসের জন্য নিষিদ্ধ করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে তাকে।
এফআইজিসি মঙ্গলবার বিবৃতিতে দিয়ে জানিয়েছে বিষয়টি। ফাগিওলিকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এর মধ্যে পাঁচ মাসের নিষেধাজ্ঞা করা হয়েছে।
অবৈধ ওয়েবসাইটে বাজি ধরার অভিযোগে ২২ বছর বয়সী ফাগিওলির বিরুদ্ধে তদন্ত করেছে তুরিনের প্রসিকিউটররা।
এফআইজিসির নিয়ম অনুযায়ী, ফুটবল ম্যাচে বাজি ধরার জন্য একজন ফুটবলারকে কমপক্ষে তিন বছরের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। তবে ফাগিওলি কর্তৃপক্ষের কাছে তার অপরাধ স্বীকার করার পর আরও ভালো আচরণ করেছেন।
ইতালির হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ফাগিওলি। তবে চলমান আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলির দলে নেই তিনি।
ইতালির আরও দুই ফুটবলার সান্দ্রো টোনালি ও নিকোলো জানিওলোর বিরুদ্ধেও তদন্ত করছে প্রসিকিউটররা। এই তথ্য জানানোর পর গত সপ্তাহে জাতীয় দলের সদর দফতর ছেড়ে চলে যান ওই দুজন।