রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের জয়
এবার দেশের হয়ে জ্বলে উঠলেন এ মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই তারকার হ্যাটট্রিকে ইউরো বাছাইয়ে আর্মেনিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল।
গত নভেম্বরে আর্মেনিয়ার বিপক্ষে প্রথম লেগে ঘরের মাঠে রোনালদোর একমাত্র গোলেই জিতেছিল পর্তুগাল।
আর্মেনিয়ার মাঠে শনিবারের এই ম্যাচের চতুর্দশ মিনিটে গোল খেয়ে বসেছিল পর্তুগাল। অনেক দূর থেকে নেওয়া দারুণ এক ফ্রি-কিকে গোলপোস্টের ডান কোনা দিয়ে বল জালে জড়ান স্বাগতিক মিডফিল্ডার মার্কোস পিজেলি।
সমতায় ফিরতে অবশ্য খুব একটা দেরি হয়নি পর্তুগিজদের। ২৭তম মিনিটে বল পায়ে ডি বক্সে ঢুকে পড়া অতিথি মিডফিল্ডার জোয়াও মোতিনিয়োকে স্বাগতিক মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান ফাউল করলে পেনাল্টি পায় পর্তুগাল। তা থেকেই স্কোরলাইন ১-১ করেন রোনালদো।
গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ক ২-০ গোলে সার্বিয়াকে হারিয়েছে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডেনমার্ক। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সার্বরা।
