২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডেই শেষ: ফন গাল 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোচ লুইস ফন গাল।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

ফন গালের সঙ্গে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ২০১৭ সাল পর্যন্ত চুক্তি আছে। মেয়াদ শেষে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ৬৩ বছর বয়সী এই কোচ।
 
ইংল্যান্ডের দৈনিক পত্রিকা দি ডেইলি টেলিগ্রাফকে ফন গাল বলেন, "আমার বয়স হয়েছে। এটা আমার শেষ চাকরি, এটা নিশ্চিত।"
 
পরিবারের কথা উল্লেখ করে ফন গাল আরও বলেন, "আমার সন্তান, নাতি-নাতনি এবং স্ত্রীকেও আমার সময় দিতে হবে। তাদের এটা প্রাপ্য।"
 
ফন গালের অধীনে গত বছর ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে নেদারল্যান্ডস। এর আগে আরও একবার নিজের দেশের জাতীয় দলের কোচ ছিলেন তিনি। 
 
আর ক্লাব ফুটবলে স্পেনের অন্যতম সফল ক্লাব বার্সেলোনায় দুই মেয়াদে, স্বদেশের সফলতম ক্লাব আয়াক্স, জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখেরও কোচ ছিলেন ফন গাল।