মিলানের ড্রয়ে তোরেসের গোল
সেরি আতে প্রথম গোল পেয়েছেন স্পেনের স্ট্রাইকার ফের্নান্দো তোরেস। পিছিয়ে পড়েও এম্পোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তার দল এসি মিলান।
নিজেদের মাঠ সানসিরোয় মঙ্গলবার ২১ মিনিটের মধ্যে ২-০তে এগিয়ে যায় এম্পোলি। তবে ৪৩তম মিনিটে ব্যবধান কমান এ মৌসুমে চেলসি থেকে ২ বছরের জন্য ধারে মিলানে নাম লেখানো তোরেস।
জাপানের তারকা কেইসুকে হোন্ডার ৫৭তম মিনিটের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মিলান।
