ব্রাজুকা নিয়ে সন্তুষ্ট ব্রাজিল গোলরক্ষক
গত বিশ্বকাপের বল জাবুলানিকে মেনে নিতে পারেনি অনেক খেলোয়াড়, বিশেষ করে গোলরক্ষকরা। তবে অ্যাডিডাসের এবারের বিশ্বকাপের বল ব্রাজুকা নিয়ে খুশি ব্রাজিলের গোলরক্ষক জুলিও সেজার।
ব্রাজিলের মূল গোলরক্ষক মনে করেন, গোলরক্ষকদের মতো মাঠের অন্য খেলোয়াড়রাও ব্রাজুকা পছন্দ করবেন।
ব্রাজিলের অনুশীলন শিবিরে ব্রাজুকা দিয়ে অনুশীলন করার পর গত বিশ্বকাপের বল জাবুলানির সমালোচনা করেন সিজারও।
“বলটি ছিল খুব হালকা আর বাতাসে দিক বদলাতো। এটা ছিল ভয়ঙ্কর, যেনো সুপার মার্কেট থেকে কেনা কোনো বল।
২০১০ বিশ্বকাপটা খুব বাজে গেছে সিজারের। তার ভুলের কারণেই নেদারল্যান্ডসের কাছে কোয়ার্টার-ফাইনালে হারতে হয়েছিল ব্রাজিলকে। কিন্তু এবার আর এমন হবে না বলেই বিশ্বাস ব্রাজিল গোলরক্ষকের।
“আমি ৪ বছর আগের চেয়ে এখন আরো বেশি ভালো খেলোয়াড়। ২০১০ সালে যদিও আমি সেরা গোলরক্ষক ছিলাম, তবে এবার আমি আরো ভালোভাবে তৈরি।”
