দ্বিতীয় ম্যাচে হারলো মহিলা কাবাডি দল
ভারতের পশ্চিমবঙ্গ সফরে প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলাদেশ জাতীয় মহিলা কাবাডি দল। সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক পশ্চিমবঙ্গ দল ২৮-২৭ পয়েন্টে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দলকে।
আগেরদিন (শনিবার) প্রথম ম্যাচটি ২১-২১ পয়েন্টে ড্র হয়েছিল।
ইনচন এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পশ্চিমবঙ্গ সফরে গেছে বাংলাদেশের মেয়েরা।
