সাব জুনিয়র দাবায় ফাহাদ চ্যাম্পিয়ন
জাতীয় সাব-জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।
ফাহাদ ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে এই শিরোপা জেতেন।
ময়মনসিংহের সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন।
বালিকাদের বিভাগে তানজিনা আক্তার তানি সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং জান্নাতুল ফেরদৌস পাঁচ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন।
সুইস লিগ পদ্ধতিতে ৭ রাউন্ডের এই প্রতিযোগিতায় ৬০ জন দাবাড়ু অংশ নেন।
