রেকর্ডের পথে জুভেন্টাসের আরেক ধাপ
ইতালির শীর্ষ লিগ সেরি আয় প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ার দিকে আরেক ধাপ এগোলো জুভেন্টাস। রোববার রোমাকে একমাত্র গোলে হারিয়েছে তারা।
তিন ম্যাচ হাতে রেখে আগেই শিরোপা জিতে নেয়া জুভেন্টাসের পয়েন্ট ৯৯। আর দ্বিতীয় স্থান নিশ্চিত করা রোমার পয়েন্ট ৮৫।
এদিন রোমার মাঠে জুভেন্টাসের জয়ের নায়ক পাবলো দানিয়েল অসভালদো। ম্যাচের ইনজুরি সময়ের শেষ মুহূর্তে সুইস ডিফেন্ডার স্তেফান স্টেফান লিখটস্টাইনারের পাস থেকে গোলটি করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
