২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ওপেনের শিরোপা শারাপোভার

দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় শিরোপা জিতলেন মারিয়া শারাপোভা। সিমোনা হ্যালেপকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 11:48 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

ফাইনালটি জিততে ১ ঘণ্টা ৫৭ মিনিট সময় নেন শারাপোভা।

এবছর শারাপোভার এটা দ্বিতীয় শিরোপা। গত মাসের শেষদিকে পোরশে টেনিস গ্রাঁ প্রিঁতে হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন শারাপোভা।

রোববার ফাইনালে রোমানিয়ার হ্যালেপের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষ পর্যন্ত ১-৬, ৬-২, ৬-৩ গেমে জেতেন রুশ তারকা শারাপোভা।

মাদ্রিদে এটাই শারাপোভার প্রথম শিরোপা। গতবছর ফাইনালে উঠলেও সেরেনা উইলিয়ামসের কাছে হেরে গিয়েছিলেন তিনি।