২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয় হারে পেছালো রিয়াল

আবারো হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে তারা। লা লিগার পয়েন্ট তালিকাতেও তৃতীয় স্থানে নেমে গেছে কোচ কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 09:33 AM

Updated : 01 Sep 2026, 12:41 PM

জেতার পর সেভিয়ার খেলোয়াড়দের উদযাপন, স্বভাবতই হতাশ রোনালদো। ছবি: রয়টাস জেতার পর সেভিয়ার খেলোয়াড়দের উদযাপন, স্বভাবতই হতাশ রোনালদো। ছবি: রয়টাস

গোলের একটা সুযোগ হারালো রিয়াল, রোনালদোর হতাশার ভঙ্গি, মাথায় হাত বেনজেমা ও গ্যারেথ বেলের। ছবি: রয়টাস গোলের একটা সুযোগ হারালো রিয়াল, রোনালদোর হতাশার ভঙ্গি, মাথায় হাত বেনজেমা ও গ্যারেথ বেলের। ছবি: রয়টাস

গোলের পর রোনালদোকে অভিনন্দন রিয়াল সতীর্থদের। ছবি: রয়টাস গোলের পর রোনালদোকে অভিনন্দন রিয়াল সতীর্থদের। ছবি: রয়টাস

সেভিয়ার জালে গোলের পর উদযাপন রোনালদোর। ছবি: রয়টাস সেভিয়ার জালে গোলের পর উদযাপন রোনালদোর। ছবি: রয়টাস

সেভিয়ার জালে গোলের পর উদযাপন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: রয়টাস সেভিয়ার জালে গোলের পর উদযাপন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: রয়টাস

মেসি-নেইমারের গোলে শিরোপা লড়াইয়ে বার্সা

বার্সা, রিয়ালকে ছাড়িয়ে এগুচ্ছে আতলেতিকো

৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭০। আগের ম্যাচে সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আতলেতিকো মাদ্রিদ। বুধবার রাতে স্ট্রাইকার দিয়েগো কস্তার একমাত্র গোলে গ্রানাদাকে হারিয়েছে তারা।

এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো রিয়াল। দুইদিন আগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হেরেছিল তারা।

ঘরের মাঠে এল ক্লাসিকোয় হারের কষ্ট তো ছিলই। তার উপর আবার সেভিয়ার মাঠে রিয়ালকে ঠিক স্বরূপে দেখা যায় না। এখানকার মাঠে শেষ ১০ লিগ খেলায় মাত্র তিনবারই জিততে পেরেছে স্পেনের সফলতম দলটি। এদিনও হতাশার সেই বৃত্ত থেকে বেরোতে পারলো না রোনালদোরা।

তবে ম্যাচের শুরু থেকে একচেটিয়া আক্রমণে শুরুটা ভালোই করেছিল রিয়াল। উপর্যুপুরি আক্রমণে স্বাগতিক রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুলে দারুণ সব সুযোগও তৈরি করেছিল তারা।

তবে দ্বিতীয় মিনিটে ফরোয়ার্ড গ্যারেথ বেল, সপ্তম মিনিটে মিডফিল্ডার লুকা মদ্রিচ ও একাদশ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রচেষ্টা ভাগ্যের ছোঁয়া পাইনি।

পরের মিনিটে দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন দু’দিন আগে বার্সার জালে জোড়া গোল করা স্ট্রাইকার করিম বেনজেমাও। কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতে পানেননি তিনিও।

সেভিয়ার জালে গোলের পর উদযাপন রোনালদোর। ছবি: রয়টাস

সেভিয়ার জালে গোলের পর উদযাপন রোনালদোর

সেভিয়ার জালে গোলের পর উদযাপন রোনালদোর। ছবি: রয়টাস

গোলের পর রোনালদোকে অভিনন্দন রিয়াল সতীর্থদের। ছবি: রয়টাস

গোলের পর রোনালদোকে অভিনন্দন রিয়াল সতীর্থদের

গোলের পর রোনালদোকে অভিনন্দন রিয়াল সতীর্থদের। ছবি: রয়টাস

অবশেষে একক প্রচেষ্টায় দলকে সাফল্য পাইয়ে দেন রোনালদো। ২৫ মিটার দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন পর্তুগালের এই তারকা।

গোলের একটা সুযোগ হারালো রিয়াল, রোনালদোর হতাশার ভঙ্গি, মাথায় হাত বেনজেমা ও গ্যারেথ বেলের। ছবি: রয়টাস

গোলের একটা সুযোগ হারালো রিয়াল, রোনালদোর হতাশার ভঙ্গি, মাথায় হাত বেনজেমা ও গ্যারেথ বেলের

গোলের একটা সুযোগ হারালো রিয়াল, রোনালদোর হতাশার ভঙ্গি, মাথায় হাত বেনজেমা ও গ্যারেথ বেলের। ছবি: রয়টাস

তবে ১-০ গোলের অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লিগের সবচেয়ে সফল দলটি। ১৯ মিনিটে রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ১-১ সমতা টানেন কলম্বিয়ার স্ট্রাইকার কার্লোস আর্তুরো।

আর ৭২ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে রিয়ালকে চরম ধাক্কা দেন আর্তুরো। শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ পেলেও আর ম্যাচে ফিরতে পারেনি ইউরোপের সফলতম দলটি।