জোকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার
দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ যেন রজার ফেদেরারকে ফিরিয়ে দিচ্ছে তাঁর সোনালি সময়। শুক্রবার নোভাক জোকোভিচকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছেন তিনি।
ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেদেরারের প্রতিপক্ষ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। আরেক সেমি-ফাইনালে বার্ডিচ জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন।
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী পুরুষদের টেনিসের দুই নম্বর তারকা জোকোভিচের সঙ্গে আগের তিনটি লড়াইয়ে হেরেছিলেন।
প্রথম সেটটি ৩-৬ গেমে হেরে গিয়েছিলেন ফেদেরার। এর পরই যেন নিজেকে ফিরে পান এই সুইস তারকা। দ্বিতীয় সেট জেতেন ৬-৩ গেমে। তৃতীয়টি জেতেন আরও সহজে, ৬-২ গেমে।
শুধু জয়ের কারণেই নয়, এই ম্যাচটি ফেদেরার-ভক্তদের জন্য আনন্দের অন্য কারণেও। ফোরহ্যান্ড কিংবা ব্যাকহ্যান্ড শট, বেসলাইনে অথবা নেটে—এক কথায় ফেদেরার ছিলেন অনন্য। যেটা তার পুরনো সময়কেই মনে করিয়ে দিয়েছে বার বার।
