২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে অ্যাজাক্স ও সোনালী ব্যাংকের ড্র

প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি সোনালী ব্যাংক। রোববার প্রিমিয়ার হকি লিগের একমাত্র ম্যাচে অ্যাজাক্স এসসির সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

এ এস এম সাদ ও হামিমুর রহমান ওয়ালিউল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 10:32 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পঞ্চম মিনিটে প্রশান্ত কুমারের গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। তবে ১১ ও ১৯ মিনিটে এনামুল কবীর তূর্য্যর দুই গোল ২-১ ব্যবধানে এগিয়ে দেয় সোনালী ব্যাংককে। ৩১ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাসুম আলী।বিরতির পর অ্যাজাক্সের পক্ষে ৪২ ও ৫৬ মিনিটে রাহাত সারোয়ার দুটি এবং ৪৭ মিনিটে খন্দকার হাসান আহমেদ একটি গোল করেন। ৪৯ মিনিটে সোনালী ব্যাংকের চতুর্থ গোলটি মাসুমের।