২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে কিছুটা এগিয়েছেন সিদ্দিকুর

থাইল্যান্ডে কিংস কাপ গলফে কিছুটা এগিয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান। শনিবার তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম (-১) খেলে যৌথভাবে ২০ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৫ নম্বরে ছিলেন সিদ্দিকুর। শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি ও প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলেছিলেন তিনি।

ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে শনিবার ছয়টি ‘বার্ডি’ (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। কিন্তু সঙ্গে তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ডাবল বোগির (দুই শট বেশি খেলা) কারণে বেশি দূর এগুতে পারেননি তিনি।

১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার মো জুং কিউং।