ইন্টার মিলানের টানা তৃতীয় জয়
ইতালির শীর্ষ লিগ সেরি আয় টানা তৃতীয় জয় পেয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে ২-০ গোলে লিভোরনোকে হারিয়েছে তারা।
শনিবার সান সিরোতে ম্যাচের ৩০ মিনিটে ইন্টার প্রথম এগিয়ে যায় প্রতিপক্ষের গোলরক্ষক ফ্রান্সেসকো বার্দির ভুলে। ইন্টারের ডিফেন্ডার জোনাথন মোরেইরার একটি ক্রস বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন বার্ডি।
ইনজুরি সময়ে জাপানের ডিফেন্ডার ইউতো নাগাতোমোর গোলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাস থেকে লক্ষ্যভেদ করেন নাগাতোমা।
সব মিলিয়ে এটা ইন্টারের সপ্তম জয়। চারটি ম্যাচে ড্র ও একটিতে হেরেছে তারা। ১২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে সবার উপরে আছে এএস রোমা।
