রিয়াল-জুভেন্টাসের কঠিন লড়াই
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে বিশাল জয় পাওয়া রিয়াল মাদ্রিদের সামনে এবার কঠিন পরীক্ষা। বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে জুভেন্টাসকে স্বাগত জানাবে তারা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে দুই দলের পারফরম্যান্সের বিস্তর ব্যবধান।
বি’ গ্রুপে ডেনমার্কের কোপেনহেগেন ও তুরস্কের গালাতাসারাইয়ের সঙ্গে ড্র করেছে জুভেন্টাস।
অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে গালাতাসারাইকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর কোপেনহেগেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। চার গোলের দুটোই ছিল রোনালদোর।
