তেহরানে বাংলাদেশের শূটারদের ব্যর্থতা
এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছেন বাংলাদেশের শূটার মোহাম্মদ জেসিমুজ্জামান।
মঙ্গলবার ইরানের তেহরানে এই প্রতিযোগিতার ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ৬০৫ স্কোর করেন তিনি।
আগের দিন আব্দুল্লাহ হেল বাকিও একই ইভেন্টের সিনিয়র বিভাগে ৬১৯.৫ স্কোর করে বাছাই পর্ব থেকে বাদ পড়ে যান।
