২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে জিততে পারলো না ম্যানইউ

ফার্গুসনের উত্তরসূরি ডেভিড ময়েসের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা ভালো হচ্ছে না। জাপান সফরে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে কোনোমতে ড্র করেছে অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 06:15 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

আবার হারলো ম্যানইউ

শুক্রবার রাতে জাপানের সেরেজো ওসাকার সঙ্গে ম্যাচটি দুই বার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে ম্যানচেষ্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা হেরে যেতেই বসেছিল। ইনজুরি সময়ে উইলফ্রেড জাহার গোলে হারের লজ্জা থেকে রেহাই পায় অতিথিরা।

প্রথমার্ধের ৩৩ মিনিটে কেনিউ সুজিমোতোর গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে সমতা আনেন ম্যানইউর শিনজি কাগাওয়া।

একটু পরই তাকুমি মিনামিনোর গোলে আবার এগিয়ে যায় ওসাকা। শেষ মূহুর্তে জাহা গোল না করলে জাপানে পর পর দুই ম্যাচে হারের লজ্জায় ডুবতো ময়েসের দল।

জাপানে এর আগরে প্রীতি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হেরেছিল জাপানের ইয়োকোহামা এফ. মারিনসের কাছে।

আর ময়েসের প্রথম ম্যাচে ম্যানচেস্টারের জনপ্রিয় দলটি থাইল্যান্ডের সিংহা অল স্টার্সদের কাছে হারে ১-০ গোলে।

তবে গত শনিবার অস্ট্রেলিয়ার এ লিগ অল স্টার্সদের ৫-১ গোলে হারিয়ে ময়েসকে প্রথম জয় এনে দিয়েছিল রেড ডেভিলসরা।