এশীয় অ্যাথলেটিক্সে হিটেই বাদ মেজবাহ
ভারতের পুনেতে এশীয় অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ের হিটেই বাদ পড়ে গেছেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। দুই নম্বর হিটে ১০.৯৯ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হয়েছেন তিনি।
এই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী আবু রায়হান ফিনিশিং লাইন অতিক্রম করতে পারেননি।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের চার জন অংশ নিচ্ছেন; পুরুষ বিভাগে মেজবাহ ও রায়হান এবং মহিলা বিভাগে নাজমুন নাহার বিউটি ও জাকিয়া সুলতানা।
বাংলাদেশ গেমসে ২০০ মিটারে সোনাজয়ী রায়হান এই প্রতিযোগিতায় ২০০ মিটারেও অংশ নেবেন।
বিউটি ও জাকিয়া অংশ নেবেন ১০০ মিটারে।
