মহিলা ফুটবলে ওয়ামবাখের রেকর্ড
মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব এখন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার অ্যাবি ওয়ামবাখের।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে চার গোল করে স্বদেশের কিংবদন্তি স্ট্রাইকার মিয়া হ্যামকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। ২০৭ ম্যাচে ওয়ামবাখের গোল-সংখ্যা ১৬০টি। তার অনন্য নৈপুণ্যে কোরিয়ানদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মার্কিনিরা।
২০০৪ সালে অবসর নেয়া হ্যাম ২৭৫ ম্যাচ খেলে ১৫৮ গোল করেছিলেন।
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় খেলা শেষে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ওয়ামবাখ বলেন, “তারা সবাই শুধু আমাকে দিয়ে গোল করানোর চেষ্টা করে গেছে। তাই তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই।”
