২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ভারোত্তোলন প্রতিযোগিতায় সেনাবাহিনী

থাইল্যান্ডে ইগার কিংস কাপ ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

মনোরঞ্জন রায়, মাঈনুল ইসলাম, আবদুল্লাহ আল-মোমিন ও ফরহাদ আলীকে নিয়ে গড়া সেনাবাহিনীর ভারোত্তোলন দল রোববার রওনা দিয়েছে।

দলের কোচ ও ব্যবস্থাপকের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম।

ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, “অর্থ সঙ্কটের কারণে ফেডারেশনের পক্ষে এই প্রতিযোগিতায় দল পাঠানো সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহযোগিতা পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই সেনাবাহিনীকে পাঠানো হয়েছে।”

ইগার কিংস কাপ থাইল্যান্ডের জাতীয় ক্রীড়া আসর। এই প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়।

দেশ ছাড়ার আগে মনোরঞ্জন রায় জানিয়েছেন, “কোন্-কোন্ দলের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তা এখনো জানি না। তবে থাইল্যান্ডে নিজেদের সেরা পারফরম্যান্স করতে চাই।”

৭৭ কেজি ওজন শ্রেণীতে মনোরঞ্জন রায়, ৮৫ কেজিতে মাঈনুল ইসলাম, ৯৪ কেজিতে আবদুল্লাহ আল-মোমিন এবং ১০৫ কেজিতে ফরহাদ আলী অংশ নেবেন ।