অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকির ফাইনালে বাংলাদেশ
সিঙ্গাপুরে অনুষ্ঠানরত অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার রাতে সেমিফাইনালে তারা জাপানকে ৮-৫ গোলে হারিয়েছে।
রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
ফাইনালে ওঠায় বাংলাদেশ আগামী বছর চীনের নানজিংয়ে অনুষ্ঠেয় গ্রীষ্মকালীন যুব অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে।
এর আগে সকালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১১-২ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
