২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবল লিগে আবাহনী চ্যাম্পিয়ন

ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

লিগে টানা দ্বিতীয় বারের মতো রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মোহামেডানকে। গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেবার আবাহনী খেলেনি। এবার প্রথম বারের মতো খেলতে এসেই তাদের ঘরে লিগ শিরোপার আনন্দ।

আবাহনীকে শিরোপা এনে দেয়ার পথে একটি করে গোল করেন অম্রা চিং মারমা, সুরাইয়া খাতুন ও সুইনু প্রু মারমা। মোহামেডানের একমাত্র গোলটি লিজুর।

২৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসাবে অম্রা চিং পেয়েছেন ৫ হাজার টাকা। তার চেয়ে একটি গোল কম করলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মোহামেডানের সাবিনা খাতুনের হাতে। তার পুরস্কারও ৫ হাজার টাকা।

চ্যাম্পিয়ন আবাহনীর পুরস্কার ৫০ হাজার টাকা, আর রানার্সআপ মোহামেডানের ৩০ হাজার টাকা। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।