কুয়ালালামপুরে সিদ্দিক ৫৬তম
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মেব্যাংক ওপেন গলফ প্রতিযোগিতায় ৫৬তম হয়েছেন সিদ্দিকুর রহমান।
শনিবার ১৮ হোলের খেলায় মাত্র ৫ হোল সমাপ্ত হওয়ার পর বৃষ্টির কারণে আয়োজকরা দিনের খেলা শেষ করতে বাধ্য হন। সে সময় পারের চেয়ে এক শট পিছিয়ে ছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিক।
শুধু শনিবার নয়, রোববার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলাও বাতিল ঘোষণা করা হয়।
গত বছর এই টুর্নামেন্টে ৫২তম হয়েছিলেন সিদ্দিক।
