জাতীয় ব্যাডমিন্টন শুরু
মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতীয় ব্যাডমিন্টন। পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
এবারের জাতীয় ব্যাডমিন্টনে ছয়টি বিভাগ, ৫৪ টি জেলা, তিনটি শিক্ষা বোর্ড ও একটি সংস্থাসহ মোট ৬৪টি দলের ২২৭ জন পুরুষ ও ৩৫ জন মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন।
