২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমন্যাস্টিকসে উচিমুরার সাফল্য

পুরুষদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকসে প্রথম হয়ে এবারের অলিম্পিকে জাপানকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন কোহেই উচিমুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরুষদের ব্যক্তিগত অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকসে প্রথম হয়ে এবারের অলিম্পিকে জাপানকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন কোহেই উচিমুরা। ৯২.৬২০ স্কোর করে জার্মানির মার্সেল এনগুয়েন (৯১.০৩১) ও যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল লেইভাকে (৯০.৬৯৮) পেছনে ফেলেছেন তিনি। পুরুষদের জিমন্যাস্টিকসে দলগত সোনা জেতা চীনের কোনো প্রতিযোগী এই ইভেন্টের চূড়ান্ত পর্বে ছিলেন না। প্রত্যেক দেশের সর্বোচ্চ দুজন করে মোট চব্বিশ জন জিমন্যাস্ট এতে অংশ নেন। মাত্র ৩ বছর বয়স থেকে জিমন্যাস্টিকস শুরু করেন উচিমুরা। তবে হাই স্কুল ছাড়ার আগে তিনি জিমন্যাস্টিকসকে তেমন গুরুত্ব দেননি। ২০০৫ সালে প্রথম প্রতিযোগিতামূলক জিমন্যাস্টিকসে অংশ নেয়া উচিমুরা লন্ডন অলিম্পিকে এসেছিলেন দলগত ইভেন্টের সোনা জয়ের স্বপ্ন নিয়ে। সেটা পূরণ না হওয়ার দুঃখ এখন নিশ্চয়ই ভুলতে পারছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৬ঘ.