ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র বড় জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৮-১ গোলে আজাদ এসসিকে হারিয়েছে।
ঊষার হয়ে পাকিস্তানের শাহজাদ আলী ৩টি, আক্তার আলী ২টি এবং মইনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আতিক ও দ্বীন ইসলাম ইমন একটি করে গোল করেন। আজাদের একমাত্র গোলটি সোহানুর রহমানের।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ এসসি ২-০ গোলে মেরিনার ইয়াংস ক্লাবকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০৬ঘ.
bdnews24