ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রর মিডফিল্ডার মামুনুল ইসলামকে। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট দেয়া হয়েছে তাকে।
পেশাদার লিগ কমিটি অবশ্য এই বিভাগে কোনো পুরস্কার দেয়নি।
লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিজেএমসির গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা। ১৭টি গোল করেছেন তিনি। ১৫ গোল নিয়ে তার পরেই আছেন মুক্তিযোদ্ধার সানডে সিজোবা।
চ্যাম্পিয়ন হিসেবে আবাহনী লিমিটেড পাবে ১০ লাখ টাকা। রানার্স আপ মুক্তিযোদ্ধার পুরস্কার ৫ লাখ টাকা। তৃতীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩ লাখ ও চতুর্থ বিজেএমসি ২ লাখ টাকা পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২০ঘ.
bdnews24