২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় নিলেন শারাপোভাও

রাফায়েল নাদালের পর উইম্বলডনে এবার অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা। সোমবার জার্মানির স্যাবিন লিসিচকির কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গতমাসে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার স্লাম পূরণ করা শারাপোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেঞ্চ ওপেনে সফল তারকাদের জন্য উইম্বলডন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চারদিন আগে প্রতিযোগিতাটির দ্বিতীয় রাউন্ড েেক বিদায় নিয়ে অল ইংল্যান্ড ক্লাবের ১৩৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেন রেকর্ড সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন শিরোপা জেতা নাদাল। এবার মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাও একই পে হাঁটলেন। সোমবার জার্মানির স্যাবিন লিসিচকির কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরে উইম্বলডনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন গতবারের ফাইনালিস্ট শারাপোভা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত লিসিচকি বলেন, “এটা একদমই অবিশ্বাস্য। তৃতীয়বারের মতো কোনো ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নকে আমি এখানে হারালাম।” “এর আগে তার (শারাপোভা) বিপক্ষে তিনবার হেরেছিলাম। আজ (সোমবার) আমি ভালো খেলেছি এবং প্রথমবারের মতো তাকে হারিয়েছি,” যোগ করেন এই জার্মান। এদিকে উইম্বলডন শিরোপা অধরাই থেকে গেল চারটি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক কিম ক্লাইস্টার্সের কাছে। সোমবার উইম্বলডনে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন সাবেক এই এক নম্বর খেলোয়াড়। জার্মানির অ্যাঞ্জেলিক কেরবেরের কাছে ৬-১, ৬-১ গেমে হেরে গেছেন তিনি। আগেই ঘোষণা দিয়েছিলেন এ বছর শেষে র‌্যাকেট তুলে রাখবেন এই বেলজিয়ান। তবে ঠিকই কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ও বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কোভিতোভা। পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২৩২১ ঘ.