ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার প্রিমিয়ার হকি লিগে আবাহনী লিমিটেড বিশাল ব্যবধানে জিতেছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়ারী ক্লাবকে।
চার গোল করে আবাহনীর জয়ে সবচেয়ে বড় অবদান সাব্বির আহমেদ খানের। এছাড়া কাসিম আলী তিনটি, পুস্কর ক্ষিসা মিমো দুটি এবং ইকবাল নাদির প্রিন্স ও জাহিদুল ইসলাম রাজন একটি করে গোল করেন।
অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৫-১ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে। বিজয়ী দলের মোহাম্মদ ইমরান ও শাহজাদ নাসির দুটি করে এবং মোহাম্মদ রুবেল একটি গোল করেন। সাধারণ বীমার একমাত্র গোলদাতা মনিরুজ্জামান রকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.
bdnews24