ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার প্রিমিয়ার হকি লিগে নিজেদের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ এসসিকে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিজয়ী দলের রাসেল ইসলাম ও ইসতিয়াক আহমেদ দুটি করে এবং মামুনুর রহমান চয়ন একটি গোল করেন। বিজিত দলের একমাত্র গোলটি বরকত সিংয়ের।
অন্য ম্যাচে মোস্তাফিজুর রহমান দিনারের হ্যাটট্রিকের সুবাদে ঢাকা মেরিনার ইয়াংস ৪-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে। অন্য গোলটি করেন আশিক মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৪ঘ.
bdnews24