২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে আবার ফুটবল লিগ

ছয় দিন বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন বিরতির পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন, ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও ফেনী সকার ক্লাব এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেডের অবস্থান দ্বিতীয়। ১৮ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট সংগ্রহ করা রহমতগঞ্জ এমএফএসের অবনমন নিশ্চিত হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.