২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা হকিতে বান্দরবানের জয়

মহিলা হকি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বান্দরবান জেলা ও দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা হকি প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বান্দরবান জেলা ও দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল। দিনের প্রথম ম্যাচে বান্দরবান ২-০ গোলে হারিয়েছে মিরপুর নাহার অ্যাকাডেমিকে। বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন শ্রাবনী রানী দেব ও মারিয়া সাইলুক। সাবনুল আক্তার সমার হ্যাটট্রিকে দিনের দ্বিতীয় ম্যাচে দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল ৩-০ গোলে হারায় কামরুন্নেসা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়কে। সমা ম্যাচের ৩১, ৫৭ ও ৫৯ মিনিটে একাই তিন গোল করেন। মিউনিসিপ্যাল স্কুলের এটি টানা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে তারা ৮-০ গোলে জিতেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.