২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে নির্বাচনে অংশ নেবেন চুন্নু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এই নিয়ে পাঁচ জন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেন। আগের চার জন হলেন বাফুফের বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের এবং আরেক সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল। সালাম মুর্শেদীকে সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করে চুন্নু বলেন, “সালম মুর্শেদীর ব্যর্থতাই আমাকে এই পদে নির্বাচন করতে আগ্রহী করে তুলেছে। গত চার বছরে তিনি তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেননি। অথচ তার দায়িত্ব ছিলো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো নিয়ে কাজ করা।” “আমি নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা। কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি,” যোগ করেন তিনি। তবে কোন্ প্যানেলের হয়ে নির্বাচন করবেন তা জানাননি চুন্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, “পরিবেশ-পরিস্থিতির ওপর এটা নির্ভর করছে। স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারি।” বাফুফের গত নির্বাচনে সহ-সভাপতি পদে লড়াই করে হেরে যান চুন্নু। তবে এবার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। জাতীয় দল ও আবাহনীর সাবেক কৃতি ফুটবলার বলেন, “অতীতে ফুটবলে আমি অনেক অবদান রেখেছিলাম। ভোটাররা তা মনে রাখলে জয় পাওয়ার আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২২ ঘ.