২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকাদের জয়ের দিনে ক্লাইস্টার্সের বিদায়

সনি এরিকসন ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়াসম, ক্যারোলিন ওজনিয়াকি, লি না ও সামান্থা স্টোসার। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন কিম ক্লাইস্টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনি এরিকসন ওপেন টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়াসম, ক্যারোলিন ওজনিয়াকি, লি না ও সামান্থা স্টোসার। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন কিম ক্লাইস্টার্স। স্বদেশী ইয়ানিনা উইকমায়েরের কাছে ৪-৬, ৬-৭ গেমে হেরে বিদায় নেন বেলজিয়ামের ক্লাইস্টার্স। গোঁড়ালির চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের মাঝপথে সরে দাঁড়ানোর পর এই প্রথম কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ক্লাইস্টার্স। খেলা শেষে উইকমায়ের বলেন, “আজকের এই জয় আমার জন্য বিশেষ কিছু। কারণ তাকে আইডল মেনেই আমি বড় হয়েছি।” এদিকে ছেলেদের এককে আমেরিকার রায়ান হ্যারিসনকে ৬-২, ৭-৬ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার। সেখানে আরেক আমেরিকান অ্যান্ডি রডিকের মুখোমুখি হবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৮ ঘ.