ঢাকা, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের খেলোয়াড় চেন ঝিঝাওকে দলে নিয়েছে ব্রাজিল চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স। ব্রাজিলের জনপ্রিয় এই ক্লাবটি আশা করছে, এতে এশিয়ার বিভিন্ন দেশে করিন্থিয়ান্সের জনপ্রিয়তা বেড়ে যাবে।
ক্লাবটি জানায়, চীনের ২৩ বছর বয়সী মাঝমাঠের আক্রমণাত্মক খেলোয়াড় ঝিঝাও তাদের সঙ্গে চুক্তি করেছেন।
তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৩ সালের শেষ নাগাদ।
চেন খেলতেন চীনের ন্যানচ্যাং হেঙ্গাইউয়ান ক্লাবে। করিন্থিয়ান্সে যোগ দেয়ার আগে ছয় মাস কাটান তিনি পর্তুগালের ত্রোফেন্সে।
চেনকে দলে টানার পরামর্শ দেয় ক্লাবের বিপণন বিভাগ। বিদেশে দলের জনপ্রিয়তা বাড়ানো চেষ্টা করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৯ ঘ.
bdnews24