ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন মোল্লা। পারের চেয়ে তিন শট কম খেলে (৬৯ স্ট্রোক) জামাল চুর্তথ রাউন্ডে জিতে প্রথম পেশাদার শিরোপা ঘরে তোলেন।
শুক্রবার কুর্মিটোলা গলফ ক্লাবে চার বার্ডি ও এক বগি নিয়ে চতুর্থ রাউন্ড শেষ করেন জামাল।
শিরোপা জিতে জামাল বলেন, “খেলার দিকেই শুধু মনোযোগ ছিল আমার। সিদ্দিকুর ও মুকেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আমি লিডার বোর্ডের দিকে তাকাইনি। এটাই আমাকে এগিয়ে দিয়েছে।”
৭১ শটে চতুর্থ রাউন্ড শেষ করে দ্বিতীয় হন তরাকা গলফার সিদ্দিকুর রহমান। পারের চেয়ে আট শট কম খেলে (২৮০ শট) প্রতিযোগিতা শেষ করেন তিনি। ভারতের মুকেশ কুমার হন তৃতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫০ঘ.
bdnews24